Terms & Conditions – Krystal

কার্যকর তারিখ: (18/12/2025)
এই ওয়েবসাইট https://krystal.com.bd (“Krystal”, “আমরা/আমাদের”) ব্যবহার, ব্রাউজ বা অর্ডার করার মাধ্যমে আপনি এই Terms & Conditions, Privacy Policy এবং Return & Refund Policy পড়েছেন ও মেনে চলতে সম্মত হচ্ছেন।

এই শর্তাবলী ও বাংলাদেশের প্রযোজ্য ভোক্তা-অধিকার/ডিজিটাল কমার্স নির্দেশিকার আলোকে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সেবা প্রদান করি।

সংজ্ঞা

  • Website বলতে krystal.com.bd বোঝাবে।
  • গ্রাহক/আপনি বলতে ওয়েবসাইট ব্যবহারকারী বা ক্রেতা বোঝাবে।
  • Products বলতে ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য বোঝাবে।

যোগ্যতা ও তথ্যের সত্যতা

  • অর্ডার করার জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে; ১৮ বছরের কম হলে অভিভাবকের সম্মতিতে অর্ডার করতে হবে।
  • অর্ডার প্লেসের সময় নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি সঠিক রাখা গ্রাহকের দায়িত্ব; ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায় গ্রাহকের।

পণ্যের তথ্য, স্টক ও মূল্য

  • স্টক অবস্থা (যেমন In Stock/Out of Stock/Available/Unavailable বা পরিমাণ) পণ্যের পেজে দেখানো হবে এবং সেই অনুযায়ী অর্ডার গ্রহণ করা হবে।
  • পণ্যের ছবি/রং/সাইজ ডিভাইস/ডিসপ্লে সেটিংসের কারণে সামান্য ভিন্ন দেখাতে পারে; তবে আমরা যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শনের চেষ্টা করি।
  • মূল্য/অফার/কুপন পূর্ব নোটিস ছাড়াই পরিবর্তিত হতে পারে; অর্ডার কনফার্ম হওয়া অর্ডারের ক্ষেত্রে কনফার্মেশনের সময়কার মূল্যই প্রযোজ্য (স্পষ্ট সিস্টেম/টাইপিং ভুল ব্যতীত)।

অর্ডার কনফার্মেশন, COD ভেরিফিকেশন

  • অর্ডার প্লেস করার পর এসএমএস/কল/ইমেইলের মাধ্যমে অর্ডার কনফার্ম করা হতে পারে।
  • Cash on Delivery (COD) অর্ডারের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধের জন্য ফোন কল এবং/অথবা এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন করা হতে পারে।
  • স্টকআউট, অনিবার্য কারণ, ভুল মূল্য/তথ্য বা ভেরিফিকেশন ব্যর্থ হলে অর্ডার বাতিল/হোল্ড হতে পারে—এ ক্ষেত্রে গ্রাহককে অবহিত করা হবে।

ডেলিভারি সময় (Delivery Timeline)

  • Inside Dhaka: সর্বোচ্চ ৫ দিনের মধ্যে ডেলিভারি।
  • Outside Dhaka: সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ডেলিভারি।
  • প্রাকৃতিক দুর্যোগ/সরকারি বিধিনিষেধ/কুরিয়ার অপারেশনাল সমস্যাসহ অনিবার্য কারণে বিলম্ব হলে গ্রাহককে আপডেট জানানো হবে।

ডেলিভারি চার্জ (ভ্যারিয়েবল, কিন্তু স্বচ্ছ)

  • ডেলিভারি চার্জ কুরিয়ার সার্ভিস, লোকেশন, ওজন/প্যাকেজ সাইজের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।
  • গ্রাহক অর্ডার প্লেস করার আগে চেকআউট পেজে চূড়ান্ত ডেলিভারি চার্জ দেখানো হবে।

ফ্রি ডেলিভারি (ক্যাম্পেইন-ভিত্তিক)

  • ফ্রি ডেলিভারি স্থায়ী সুবিধা নয়।
  • নির্দিষ্ট ক্যাম্পেইন/ন্যূনতম অর্ডার ভ্যালু/নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হলে তা কার্ট/চেকআউটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

ব্যর্থ ডেলিভারি, গ্রহণে অস্বীকৃতি (COD/অন্যান্য)

  • গ্রাহকের কারণে ডেলিভারি ব্যর্থ হলে (যেমন: ফোন রিসিভ না করা, ভুল/অসম্পূর্ণ ঠিকানা, বারবার অনুপস্থিত থাকা, ডেলিভারির সময় পণ্য গ্রহণে অস্বীকৃতি) অর্ডারটি ব্যর্থ ডেলিভারি হিসেবে গণ্য হতে পারে।
  • এ ধরনের ক্ষেত্রে রিটার্ন কুরিয়ার/ডেলিভারি চার্জ গ্রাহকের দায় হবে এবং প্রযোজ্য হলে রিফান্ড থেকে উক্ত চার্জ কর্তন করে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া/অ্যাডজাস্ট করা হতে পারে।
  • পুনঃঅর্ডারের ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী অগ্রিম পেমেন্ট/পার্শিয়াল অগ্রিম পেমেন্ট চাইতে পারি।

রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ

  • রিটার্ন/রিফান্ড/এক্সচেঞ্জ সংক্রান্ত নিয়মাবলি সম্পূর্ণভাবে “Return & Refund Policy” পেজ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সেটি এই Terms-এর অংশ হিসেবে গণ্য হবে।
  • রিফান্ডের স্ট্যান্ডার্ড টাইমলাইন Return & Refund Policy অনুযায়ী প্রযোজ্য হবে

অভিযোগ/কমপ্লেইন্ট ও সমাধান

  • গ্রাহক ফোন/ইমেইলের মাধ্যমে অভিযোগ করতে পারবেন; অভিযোগ রেকর্ড করা হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে সমাধান প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
  • E-mail: support@krystal.com.bd
  • Phone: 018 8666 7666

রেটিং/রিভিউ (স্বচ্ছতা)

  • গ্রাহকের রেটিং/রিভিউ দেখার সুযোগ থাকবে যাতে ক্রেতারা informed decision নিতে পারেন; আইনবিরোধী/অশালীন/স্প্যাম ব্যতীত বৈধ রিভিউ শুধুমাত্র নেগেটিভ হওয়ায় মুছে ফেলা হবে না।

তৃতীয়‑পক্ষ লিংক ও বিজ্ঞাপন

  • পেমেন্ট গেটওয়ে/কুরিয়ার ট্র্যাকিং ইত্যাদির জন্য তৃতীয়‑পক্ষ লিংক থাকতে পারে; তৃতীয়‑পক্ষ কনটেন্ট/সার্ভিস তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত।
  • তৃতীয়‑পক্ষ বিজ্ঞাপন অনুমোদিত হলে বা তৃতীয়‑পক্ষের সাথে গ্রাহকের তথ্য শেয়ার হলে তার দায় মার্চেন্ট/আমাদের এবং তা Privacy Policy অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

নিষিদ্ধ ব্যবহার

  • অবৈধ উদ্দেশ্যে ব্যবহার, প্রতারণা, অননুমোদিত প্রবেশ, ভাইরাস/ম্যালওয়্যার ছড়ানো, বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি লঙ্ঘন নিষিদ্ধ।

দায় সীমাবদ্ধতা

  • ওয়েবসাইট/সার্ভিস সবসময় নিরবচ্ছিন্ন/ত্রুটিমুক্ত হবে—এমন নিশ্চয়তা দেওয়া যায় না; তবে প্রযোজ্য ভোক্তা অধিকার অনুযায়ী গ্রাহকের আইনগত অধিকার অক্ষুণ্ণ থাকবে।

প্রযোজ্য আইন

  • এই Terms & Conditions বাংলাদেশের প্রযোজ্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

পরিবর্তন/আপডেট

  • আইনগত বা অপারেশনাল প্রয়োজন অনুযায়ী আমরা এই Terms আপডেট করতে পারি; ওয়েবসাইটে আপডেট প্রকাশের সাথে সাথে তা কার্যকর হবে।

ডেলিভারি চার্জ

১৫০০ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি! রংপুরে ৬০, ঢাকায় ৮৫ এবং সমগ্র বাংলাদেশ ১১৫ টাকা মাত্র ।

১০০% অরিজিনাল পণ্য

অরিজিনাল চায়না ইম্পোর্টেড পণ্য—উচ্চমানের গুণগত মানের নিশ্চয়তা।

সহজ ও নিরাপদ পেমেন্ট

আমাদের আছে প্রি-পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি

দেশের যেকোনো জায়গায় সময়মতো পণ্য ডেলিভারির নিশ্চয়তা।

WhatsApp Messenger
Need help? Chat with us! 👋